• লিড নিউজ
  • জাতীয়

দেশের সাত বিভাগে বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ দেশের সাত বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহন যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল থেকে শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার সকাল থেকে রোববার (০৪ ফেব্রুয়ারি) আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার অভ্যন্তরীণ নৌ পরিবহন যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা আছে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য (০)





image

‎টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও কার্যকর পানি ব্যবস্থাপনা ...

নিউজ ডেস্কঃ দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের...

image

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য ...

নিউজ ডেস্কঃ আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প...

image

জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, মূল্য কত

নিউজ ডেস্কঃ রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবনে নির্মিত &ls...

image

এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রস...

নিউজ ডেস্কঃ আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সমস্ত বি...

image

‎গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাক কারখানা বন্ধের খবর ভিত্তিহীন: ...

নিউজ ডেস্কঃ গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিভিন্ন তৈরি পোশাক ...

  • company_logo