• লিড নিউজ
  • জাতীয়

বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান আজ দ্বিতীয়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা ১৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

দূষণ তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর ২৮৮ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। 

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই শহরের স্কোর ২৭১ অর্থাৎ এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। তালিকায় ৩ নম্বরে রয়েছে ঘানার আক্রা এবং এই শহরের স্কোর ২১৯ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে নেপালের কাঠমান্ডু ও ভারতের কলকাতা। 

আইকিউএয়ার অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য (০)





image

‎কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যব...

নিউজ ডেস্কঃ আগামীকাল মঙ্গলবার থেকে শিল্প কারখানায় চাহিদামাফি...

image

‎ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার-হয়রানি বন্ধে নির্দেশনা দিলেন...

নিউজ ডেস্কঃ ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে গ্রেপ্তার ও হয়রানি বন্ধে...

image

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে...

image

‎ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্...

নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায়...

image

‎জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: ড. মা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যাল...

  • company_logo