• খেলাধুলা

আবারও হারের মুখ দেখল ইন্টার মিয়ামি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে আবারও হারের মুখ দেখল লিওনেল মেসি-লুইস সুয়ারেজে গড়া ইন্টার মিয়ামি। এবার রিয়াদ সিজন কাপে আল হিলালের কাছে ম্যালকমের শেষ মুহূর্তের গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে এমএলএসের ক্লাবটি।

সোমবার দিবাগত রাতে রিয়াদের কিংডম অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। মিয়ামির হয়ে গোল করেন মেসি, সুয়ারেজ ও ডেভিড রুইজ। আল হিলালের হয়ে গোল করেছেন আলেক্সান্ডার মিত্রোভিচ, আব্দুল্লাহ আল হামদান ও মিকায়েল ও ম্যালকম।

আল হিলালের জার্সিতে মাঠে নেইমার উপস্থিত থাকলে বার্সেলোনার সেই ‘ত্রিরত্ন’কে অন্তত আরও একবার দেখতে পেত ফুটবল বিশ্ব। কিন্তু চোটের কারণে মাঠের বাইরে আল হিলাল তারকা। তাই তো বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে তার পুনর্মিলনীটা হতে গিয়েও হল না। তবে এদিন কিংডম অ্যারেনায় খেলা দেখতে আসা দর্শকদের পয়সা উশুল হয়েছে। ৭ গোলের রোমাঞ্চ তো আর প্রতিদিন দেখা যায় না। 

 

মন্তব্য (০)





image

সোনা জিততে গিয়ে হারালেন রুপা, অজুহাত খাবারে

১

স্পোর্টস ডেস্ক : অতীতের মতো এবারও এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়...

image

ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ

২

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বাংলা...

image

পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা!

৩

স্পোর্টস ডেস্ক : পর্তুগাল ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘ...

image

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

৪

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হতাশার আবহের মধ্যেই ...

image

২০ বছর পর মুখোমুখি ইতালি-জিদান, সেই ‘ঢুস’ নিয়ে নেই অনুশোচনা

৫

স্পোর্টস ডেস্ক : ২০ বছর পর আবারও ইতালির মুখোমুখি জিনেদিন জিদ...

  • company_logo