• উদ্যোক্তা খবর

বিনাপয়সায় পেটপুরে খেলেন অসহায় তিন শতাধিক মানুষ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ বিনাপয়সায় তিন শতাধিক ছিন্নমূল, অসহায়, নারী- পুরুষ ও শিশুরা পেটপুরে খেলেন মানবতার হোটেলে। আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নীলফামারী শহরের পিটিআই মোড়ে ফুটপাতে বসে ডিম, খিচুড়ি আর ডাল দিয়ে খানাপিনা করেন নানা বয়সীরা।

টাকা নিয়ে ভাববেন না, এখানে খেতে টাকা লাগে না এই স্লোগান নিয়ে পোভার্টি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গত ২০১৭ সাল থেকে ছিন্নমূল মানুষের জন্য কাজ করে আসছে সংস্থাটি। সেই থেকে প্রতিদিন ফাউন্ডেশনের নয় জন সদস্য জমা করেন ১১ টাকা করে। যা মাসে শেষে দ্বারায় দুই হাজার ৯শ' ৭০ টাকা। এছাড়াও দাতাদের সহায়তায় সেই টাকা দিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেন সংস্থাটি। সপ্তাহে একদিন করে মাসে চার বার অসহায় ও ছিন্নমূল মানুষদের খাওয়ার পরিকল্পনা নিয়েছেন তারা।

ছিন্নমূল মানুষেরা জানান, অনেক দিন পেটপুরে খাইনি, আজ খিচুড়ি, ডাল ও ডিম দিয়ে পুটপুরে খেয়েছি খুব ভালো লাগছে। এর আগে কেউ এভাবে আমাদের খাওয়া দেয়নি। মাসে একবার হলেও যাতে এ ধরনের খাওয়ার ব্যবস্থা করেন এ সংগঠনটি।

পোভার্টি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক তুহিন ইসলাম জানান, ২০১৭ সালে বাবার চিকিৎসার জন্য ঢাকায় হারিয়ে যায় নিজের মানিব্যাকটি। এর পর কোন কূলকিনারা খুজে না পেয়ে সহায়তা চান মানুষের। সহায়তা পাওয়ার পর থেকে প্রতিজ্ঞা করেন মানুষকে সহায়তা করার। ঢাকা থেকে ফিরেই বন্ধুদের সাথে নিয়ে শুরু করেন মানুষকে সহায়তার।

মন্তব্য (০)





image

‎জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা: প্রধা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ স্টার্টআপ উদ্যোক্...

image

‎নতুন উদ্যোক্তা কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে গত ১২ থেকে ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার...

image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

  • company_logo