• লিড নিউজ
  • শিক্ষা

জামালপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের "চড়ুইভাতি" ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৯ জানুয়ারি) পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে  পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জামালপুরের আয়োজনে জামালপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী সানজিদা হক মৌ এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। 

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), পুনাক সহ-সভানেত্রী তাসকিরা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল),  সুমন কান্তি চৌধুরী; সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), অভিজিৎ দাস সহ স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চড়ুইভাতি নামে ক্রীড়া প্রতিযোগিতা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্ট যেমন দৌঁড়, ব্যাঞ বিস্কুট খেলা ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।

পুরুষ্কার বিতরনের আগে পুলিশ লাইন্স মেসে সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ দের নিয়ে মধ্যাহ্ন ভোজের  অংশগ্রহন করেন প্রধান অতিথি ও সভাপতি মহোদয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo