• রাজনীতি

মহানগর উত্তর আ.লীগের শান্তি মিছিল আগামীকাল

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সমাবেশ ও শান্তি মিছিল করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এদিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ উত্তর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়।  গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ ও শান্তি মিছিলে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। 

অনুষ্ঠান সঞ্চালনা করবেন উত্তরের সাধারণ সম্পাদক এমএম মান্নান কচি। এতে মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পতাকাসহ মিছিলে যোগদান করবেন।  

 

মন্তব্য (০)





image

ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে বর্ণাঢ্য র‌্...

ঝিনাইদহ প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএন...

image

৯ দফা দাবি নিয়ে ইসিতে জামায়াত নেতারা

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও...

image

‎স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠ...

image

গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে ব...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহ...

  • company_logo