• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে বিমান বিধ্বস্ত, নিহত ৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) এক ইঞ্জিন বিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও নিউজ ও এনডিটিভির। দমকল বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে।

পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই এটি বিধ্বস্ত হয়। দমকল বাহিনী আরও জানায়, এ ঘটনায় সাতজন নিহত হয়েছে। কিন্তু তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রাজিলের মিডিয়ার ছড়িয়ে পড়া ছবিতে বিমানের ধংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। বিমানটি যে স্থানে বিধ্বস্ত হয়ে সেখানে পাহাড় এবং ঘাস ও বনজঙ্গনে ঘেরা ছিল। গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, এতে ১৪ জন নিহত হয়।

দেশটির আমাজন বনে এ ঘটনা ঘটে।  ওই সময়ে আমাজন রাজ্যের গর্ভনর উইলসন লিমা সোশ্যাল মিডিয়াতে লিখেন, বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুইজন ক্রু নিহত হয়েছে। বার্সেলস শহর থেকে উত্তরে বিমান বিধ্বস্ত হয়। ওই অঞ্চলটি একটি পর্যটকবাহী এলাকা।  নিউজ সাইট জি১ জানিয়েছিল, বিমানটিতে ১৮ জন যাত্রী বহন করা যেত। ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি তৈরি করে ব্রাজিলিয়ার এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ার। 

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...

image

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ...

image

বিশ্ববাজারে তেলের দামে পতন

নিউজ ডেস্ক : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শ...

image

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আল...

image

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ...

  • company_logo