• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় আরও ১৬৫ ফিলিস্তিনি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ১৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ২৯০ জন ফিলিস্তিনি। রোববার গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উপত্যকায় ইসরাইলি হামলায় নতুন করে ১৬৫ ফিলিস্তিনি নিহত ও ২৯০ জন আহত হয়েছেন। খবর আল-জাজিরার

এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২৬ হাজার ৪২২ ফিলিস্তিনি নিহত ও আরও ৬৫ হাজার ৮৭ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১১ হাজারের বেশি শিশু ও সাড়ে ৭ হাজার নারী রয়েছেন। গাজায় ইসরাইলের হামলায় অবরুদ্ধ এ ভূখণ্ডের বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে। তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পরে গাজা উপত্যকায় ব্মিান হামলা শুরু করে ইসরাইলি সামরিক বাহিনী। টানা তিন সপ্তাহের বিমান হামলার পর ইসরাইলের সামরিক বাহিনী উত্তর গাজায় স্থল অভিযান শুরু করে।

জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, গাজার মোট ২৩ লাখ বাসিন্দার প্রায় ৮৫ শতাংশই তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। সেখানকার হাজার হাজার মানুষ উপকূলীয় এই উপত্যকার দক্ষিণাঞ্চলে জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।

সংস্থাটি বলছে, উপত্যকার প্রায় এক চতুর্থাংশ মানুষ অনাহারে রয়েছে। অব্যাহত বোমাবর্ষণ আর ইসরাইলের বিধিনিষেধের কারণে পর্যাপ্ত মানবিক সহায়তাও পৌঁছাতে পারছে না গাজায়।

মন্তব্য (০)





image

‎ইরান নিয়ে উদ্বেগে শেয়ারবাজারে অস্থিরতা, বাড়ছে তেলের দাম ‎

নিউজ ডেস্কঃ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিকভ...

image

বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন

নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের সরকার পরিচালনায় প্রশাসনিক কাঠামো, ভূ-...

image

‎হরমুজে জাহাজ চলাচলে ফি দিতে হবে, খসড়া অনুমোদন ইরানের ‎

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি...

image

ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

নিউজ ডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামী সোমবার চিন...

image

মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা

নিউজ ডেস্ক : দীর্ঘ দিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খো...

  • company_logo