• লিড নিউজ
  • উদ্যোক্তা খবর

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

  • Lead News
  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  গ্রাম বাংলার হাজার বছরের প্রবাহে ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম অংশ বাহারি পিঠাপুলির আয়োজন বাঙালি সংস্কৃতির বিশেষ অনুষঙ্গ। পৌষের শিশির আর মাঘের হাড় কাঁপানো শীতের সন্ধিণে কালের স্রোতে হারিয়ে যাওয়া বিভিন্ন মুখরোচক পিঠাকে তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও সবার কাছে পরিচিত করে তুলতেই ঠাকুরগাঁওয়ে হয়ে গেল পিঠা উৎসব। 

চারিদিকে হরেক রকমের বাহারি পিঠাপুলির দোকান। ভাপা পিঠা, চিতই, মালপোয়া, পাটিসাপটা, নকশী পিঠা,  বিবিয়ানা সহ নানান পিঠার পসরা সাজিয়ে বসেছেন ুদ্র উদ্যোক্তারা। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কাজীপাড়ায় এলাকাবাসী আয়োজন করে এই পিঠা উৎসবের। এতে অংশ নেয় ২৩ জন ুদ্র  উদ্যোক্তা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসবে সুস্বাদু ও মুখরোচক পিঠা খেতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন সব বয়সের মানুষ। জানা অজানা হরেক রকমের পিঠা খেয়ে তাদের দাবি বারবার এরকম আয়োজন করার। 

পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো: সোহাগ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো: মোস্তফা, স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সার্বিক পরিচালনায় ছিলেন স্থানীয় তৌফিক, লিটন, আজমত রানা, কমল সাহেব কাদেরীসহ অন্যান্যরা। 

নিজেদের তৈরি পিঠা ক্রেতাদের সামনে তুলে ধরতে পেরে খুশি পিঠা উৎসবে আসা ুদ্র উদ্যোক্তারা এবং উৎসবে আসা বেশ সাড়া ছিল বলে জানান তারা। বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে ধরে রাখতে ভবিষ্যতে নিয়মিত এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন আয়োজকরা। হার কাপানো শীত উপো করে সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত চলে এই পিঠা উৎসব।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo