• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সু চির পারিবারিক বাড়ি বিক্রির নির্দেশ দিয়েছেন মিয়ানমারের আদালত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ অং সান সু চির পারিবারিক বাড়ি বিক্রির নির্দেশ দিয়েছেন ইয়াঙ্গুনে অবস্থিত মিয়ানমারের জান্তা-নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এ রায় জারি করা হয়েছে।

আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে তার বাড়ি বিক্রির নিলাম। এতে বার বাড়ির সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ৯০ মিলিয়ন মার্কিন ডলার। 

অং সান সু চির পারিবারিক বাড়িটি তার ভাইদের মধ্যে বিরোধের বিষয় হয়েছিল। বাড়িটি বিক্রির পরে তা থেকে আসা আয় সু চির ভাইবোনদের ভাগ করে নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অং সান সু চির আইনজীবীরা রায়ের বিষয়ে পরামর্শ করতে এখন পর্যন্ত কারাবন্দি এ নেত্রীর সঙ্গে দেখা করতে পারেননি।

৭৮ বছর বয়সী প্রাক্তন এই স্টেট কাউন্সিলরকে ২০২১ সালে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের দিনে গ্রেপ্তার করা হয়েছিল। পরে বিভিন্ন অভিযোগে তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তার সমর্থকদের দাবি, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে এ সাজা দেওয়া হয়েছে।

পরবর্তীতে সু চির সাজা কমিয়ে ২৭ বছর করা হয়। এরপরেও এ মামলার আপিল অব্যাহত আছে। ২০২৩ সালের অক্টোবরে ছয়টি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। এছাড়া অন্যান্য মামলার অবস্থা জানা যায়নি।

গত বছরের জুলাইয়ে অং সান সু চির সঙ্গে দেখা করেন থাইল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাই। গ্রেপ্তারের পর সু চির সঙ্গে তিনিই একমাত্র বিদেশি রাষ্ট্রদূত দেখা করেছেন বলে মনে করা হয়।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...

image

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ...

image

বিশ্ববাজারে তেলের দামে পতন

নিউজ ডেস্ক : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শ...

image

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আল...

image

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ...

  • company_logo