• লিড নিউজ
  • আন্তর্জাতিক

চীনের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৯ নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন।বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় জিয়াংসি প্রদেশের জিনিউতে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টা ২৪ মিনিটে জিয়াংসির জিনিউতে একটি দোকানের নিচতলায় আগুন লাগে। রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুর্ঘটনায় ৩৯ জনের প্রাণহানি ও ৯ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়।

চীনের রাষ্ট্র সমর্থিত গ্লোবাল টাইমস ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে এবং লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়। বিবিসি অবশ্য স্বাধীনভাবে ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।

চীনা সংবাদমাধ্যম প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকটি অগ্নিনির্বাপণ গাড়ি এবং অন্যান্য গাড়ি সারিবদ্ধভাবে দোকানটির সামনে দাঁড়িয়ে আছে। 

গত কয়েক দিন আগে চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে একটি স্কুলের ডরমিটরিতে আগুন লেগে ১৩ শিশু মারা যায়। পরে স্কুলের সাত কর্মীকে অবহেলার দায়ে গ্রেফতার করে পুলিশ।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo