ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে সাগরে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়া এমন দাবি করছে। সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার সকালে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।
জেসিএসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়া থেকে সাগরের দিকে ছোড়া বেশ কয়েকটি ক্রুজ মিসাইল শনাক্ত করতে পেরেছে।
বিস্তারিত দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষের মাধ্যমে ঘনিষ্ঠভাবে বিশ্লেষণ করা হচ্ছে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে পিয়ংইয়ং জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। চলতি বছর দেশটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কয়েক ধরনের অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে।
ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালানো জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী নিষিধধ নয়। তবে জেসিএস বলছে, তারা উত্তর কোরিয়ার পরবর্তী কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...
নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...
নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...
নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

মন্তব্য (০)