• উদ্যোক্তা খবর

রাণীনগরে সেলাই মেশিন বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ২০২৩- ২৪অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৬৭জন দরিদ্র বেকার নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।

এছাড়াও খেলাধুলার প্রতি যুবক ও শিক্ষার্থীদের আগ্রহী করার লক্ষ্যে দুই লক্ষ টাকার বিভিন্ন পর্যায়ে যুবক ও ছাত্র-ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল ও ক্রিকেট খেলার উপকরণও বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসন, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, উপজেলা পরিষদ সিএ আনছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo