• খেলাধুলা

ফেরান তোরেসের হ্যাটট্রিকে বার্সার জয়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ শিরোপা জেতার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে বার্সেলোনার। বরং শীর্ষ তিনে থাকাই কঠিন হয়ে গেছে তাদের জন্য। তবে গত রাতে ফেরান তোরেসের হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে হারিয়ে শীর্ষ দুই দল জিরোনা ও রিয়াল মাদ্রিদকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে রাখলো কাতালান জায়ান্টরা।

স্প্যানিশ লা লিগার ম্যাচটিতে ৪-২ গোলে জয় পেয়েছে জাভি হার্নান্দেসের শিষ্যরা। ২১ ও ৪৮তম মিনিটে কাছ থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন তোরেস। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বেতিস। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ইসকো।  

কিন্তু ৯০তম মিনিটে হুয়াও ফেলিক্সের গোলে ফের এগিয়ে যায় বার্সা। এরপর যোগ করা সময়ে হ্যাটট্রিকের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন তোরেস।  

এই জয়ের পরও শীর্ষে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে তিনে থাকা বার্সা। গত রাতে সেভিয়াকে ৫-১ গোলে হারিয়েছে জিরোনা। আর দ্বিতীয় স্থানে থাকা রিয়াল জিরোনার চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে আছে।

মন্তব্য (০)





image

‘ক্রিকেটারদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া অপমানজনক’

নিউজ ডেস্ক : ইংল্যান্ড সফরে হালে পানি পাচ্ছে না পাকিস্তান ক্...

image

পিসিবির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ মন্তব্য গিলেস্পির

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টেস্ট দলের সাবেক কোচ জেসন গিলেস্প...

image

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

স্পোর্টস ডেস্ক: ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুর...

image

রোনালদোকে ছাড়িয়ে মেসির পাশে রাফিনিয়া

নিউজ ডেস্ক : পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিও...

image

নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি ...

নড়াইল প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে নড়াইল নার্সিং কলেজে ফ...

  • company_logo