• শিক্ষা

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ শুক্রবার (সি ইউনিট-বাণিজ্য), ৯ মার্চ শনিবার (বি ইউনিট-মানবিক) এবং ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান) গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আজ রোববার  (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

এসময় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরহ  আরও২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। পূর্বের ন্যায় আবেদন ফি ১৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে।

আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করার বিষয়ে উপাচার্যবৃন্দ ঐক্যমত পোষণ করেন। সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রদত্ত যোগ্যতার ন্যায় এবারও একই যোগ্যতা নির্ধারণ করা হয় বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবারও সর্বনিম্ন  ৩০ নম্বর পাস নম্বর হিসেবে বিবেচনা করা হবে।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটিতে সকল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আবদুল মঈনের নেতৃত্বে একটি ফিন্যান্স কমিটি গঠন করা হয়। কমিটিতে সকল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য (০)





image

‎শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণ...

১

নিউজ ডেস্কঃ শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মান...

image

দুই বছরের নীরবতা ভেঙে বাকৃবিতে ‘ত্রিভুজের’ প্রত্যাবর্তন

২

বাকৃবি প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ‘ত্রিব...

image

বাকৃবিতে অনুষ্ঠিত হলো জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তি বিষয়ক সে...

৩

বাকৃবি প্রতিনিধি : জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণা...

image

‎চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

৪

‎নিউজ ডেস্কঃ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছ...

image

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

৫

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫&...

  • company_logo