• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ঝাপোরিজঝিয়ায় একদিনে ৯৫ বার হামলা চালিয়েছে রুশ বাহিনী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের ঝাপোরিজঝিয়ার ১৬টি জায়গায় একদিনে ৯৫ বার হামলা চালিয়েছে রুশ বাহিনী। অঞ্চলটির গভর্নর ইউরি মালাশকোর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট। খবর দ্য গার্ডিয়ান

গভর্নর বলেন, হুলিয়াপোলে আর্টিলারি গোলার কারণে ৭১ বছর বয়সি এক ব্যক্তি আহত হয়েছেন। যেখানে আবাসিক ভবন ধ্বংসের দুটি খবরও পাওয়া গেছে।

ইউক্রেনের মালা টোকমাচকা এবং রোবোটাইনে সাতটি মাল্টিপল রকেট লঞ্চার হামলার পাশাপাশি হুলিয়াপোল, ওরিখিভ, জালিজনিচনে, লুহিভস্কে, নভোয়ান্দ্রিভকা, রোবোটাইন, লেভাডনে এবং পোলতাভকায় ২৬টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

এছাড়াও নভোদোরিভকা, নোভোয়ান্দ্রিভকা, মালা টোকমাচকা, চারিভনে, শেরবাকি, হুলিয়াপোল, লবকোভ, কামিয়ানস্কে, পিয়াতিখাটকি এবং অন্যান্য বসতিতে ৬২টি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে রাশিয়া।

খেরসন অব্লাস্ট এর আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার প্রোকুদিন বলেন, শনিবার দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে ৭৬ বার গোলাবর্ষণ করা হয়েছে। একই দিনে সুমি অঞ্চলে ৩৭ বার গোলাবর্ষণ করে রাশিয়া।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo