• লিড নিউজ
  • রাজনীতি

টঙ্গী পর্যন্ত মেট্রো সম্প্রসারণে সমীক্ষা চলছে: ওবায়দুল কাদের

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীবাসীর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল এবার উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণ হতে পারে। এ নিয়ে সমীক্ষা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এমআরটি লাইন-৬ এর প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের আরও জানান, মেট্রোরেল মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণ কাজ আগামী বছরের জুনে শেষ হবে। তিনি বলেন, বিশ্ব ইজতেমা, বইমেলাসহ বিভিন্ন দিবসে মেট্রোরেলের সময় সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন।

এদিকে, শনিবার থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সকাল-সন্ধ্যা চালু হয়েছে। রাজধানীবাসীর দীর্ঘদিনের যানজটের ভোগান্তির অবসান হলো।

মন্তব্য (০)





image

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, বিএনপি-জামায়াতের পারস্পরিক সন্দেহে...

১

নিউজ ডেস্ক : রাজনীতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে পারস্...

image

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে ...

২

নিউজ ডেস্ক : নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলের ছাত্রদল ...

image

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল ব...

৩

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না ...

image

অনিয়মকারীদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ ...

৪

নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিয...

image

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

৫

নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রমাণিত হয়েছে, জ...

  • company_logo