• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাশিয়ার তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে ইউক্রেন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। সীমান্ত থেকে ৬০ কিলোমিটার ভেতরে রাশিয়ার পশ্চিমাঞ্চলের ক্লিন্টসি শহরের রোজনেফট তেল সংরক্ষণাগারে এ হামলা হয়।এতে ওই তেল সংরক্ষণাগারে আগুন লেগে যায়।  

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগ এ হামলা চালায় বলে নিশ্চিত করেছে ইউক্রেনের নিরাপত্তা সূত্র। কিয়েভ দাবি করেছে, রুশ তেল সংরক্ষাগার লক্ষ্য করে এটা তাদের দ্বিতীয় ড্রোন হামলা। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলার প্রতিশোধ নিতে তারা এ হামলা করেছে।

রুশ কর্মকর্তারাও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ইউক্রেনের ড্রোন যে তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে তার ধারণ ক্ষমতা ৬ হাজার কিউবিক মিটার। খবর দ্য গার্ডিয়ান।  

ব্রায়ানস্কের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেছেন, রাশিয়ান এয়ার ডিফেন্স ড্রোনটির ইলেকট্রনিক্স জ্যাম করতে সক্ষম হলেও ড্রোনটি তেল সংরক্ষণাগারে বিস্ফোরক ফেলে দেয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার, রাশিয়ার আরও একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোসনেফ্ট পরিচালিত রিয়াজান তেল শোধনাগারটি রাশিয়ার তৃতীয় বৃহত্তম রিয়াজান তেল শোধনাগার বলে স্থানীয় সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (০)





image

হরমুজের কাছে জাহাজে হামলা, ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির অদূরে একটি পণ্...

image

পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন...

image

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বে...

নিউজ ডেস্ক : ভেনেজুয়েলার কয়েকটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ম...

image

ইরান চুক্তিতে সবহারা নেতানিয়াহু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ...

image

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামি...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

  • company_logo