• লিড নিউজ
  • জাতীয়

নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে: আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গত বুধবার রাত ও বৃহস্পতিবার সারা দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়। এর পর শুক্রবার সারা দিন রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা অনেকটা কমে যায়। শুক্রবার রাজধানীতে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করেছে। তাতে মনে হয়েছে শীত মনে হয় বিদায় নিল। 

তবে তাপমাত্রা কমে আজ শনিবার থেকে দেশের কিছু অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আজ থেকে সারা দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনের (বার্তা) তথ্য অনুযায়ী, সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আজ মধ্যরাত থেকে আগামীকাল রোববার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। অন্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা পড়তে পারে।

রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আজ থেকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মেঘও কেটে গেছে। মেঘ কেটে যাওয়ায় তাপমাত্রা কমবে এবং তা অব্যাহত থাকতে পারে। ফলে সারা দেশেই শীতের অনুভূতি বাড়বে। এছাড়া রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আজ থেকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

মন্তব্য (০)





image

‎কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যব...

নিউজ ডেস্কঃ আগামীকাল মঙ্গলবার থেকে শিল্প কারখানায় চাহিদামাফি...

image

‎ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার-হয়রানি বন্ধে নির্দেশনা দিলেন...

নিউজ ডেস্কঃ ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে গ্রেপ্তার ও হয়রানি বন্ধে...

image

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে...

image

‎ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্...

নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায়...

image

‎জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: ড. মা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যাল...

  • company_logo