• লিড নিউজ
  • জাতীয়

চার বিভাগে তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া দফতরের

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চার বিভাগে বৃষ্টির ফলে সারাদেশের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের চার বিভাগে বৃষ্টি হচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যশোরে ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বিশেষ করে দক্ষিণপশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে।

তিনি আরও বলেন, বৃষ্টির ফলে কুয়াশা কমে সূর্যের দেখা মিলবে। সেই সঙ্গে আগামীকাল শুক্রবার থেকে সারাদেশের তাপমাত্রা কমে যেতে পারে। তবে আজকেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় শৈত্যপ্রবাহ হচ্ছে। মূলত এই মাসজুড়েই শীত বিরাজ করবে।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মন্তব্য (০)





image

‎টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও কার্যকর পানি ব্যবস্থাপনা ...

নিউজ ডেস্কঃ দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের...

image

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য ...

নিউজ ডেস্কঃ আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প...

image

জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, মূল্য কত

নিউজ ডেস্কঃ রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবনে নির্মিত &ls...

image

এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রস...

নিউজ ডেস্কঃ আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সমস্ত বি...

image

‎গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাক কারখানা বন্ধের খবর ভিত্তিহীন: ...

নিউজ ডেস্কঃ গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিভিন্ন তৈরি পোশাক ...

  • company_logo