• লিড নিউজ
  • আন্তর্জাতিক

প্রবল বৃষ্টির কারণে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভূমিধস, নিহত ১১

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের রিও ডে জেনিরো রাজ্যে ভারি বৃষ্টির পর পানির ঢল ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার (স্থানীয় সময়) রাতে প্রবল বৃষ্টিতে রিও ডে জেনিরো শহরের রাস্তাগুলো তলিয়ে গিয়ে নদীর রূপ নেয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বৃষ্টিতে শহরের রাস্তাগুলো রাজ্যের রাজধানী শহরের মেট্রোলাইন ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ডুবে যায়।

পানির ঢলের ধাক্কায় বহু গাছ উপড়ে পড়ে ও ভূমিধস হয়। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের সবচেয়ে পরিচিত শহরটির প্রধান সড়কগুলোর অন্যতম অ্যাভেনিদা ডে ব্রাজিলে পানি গাড়িগুলোর ছাদ পর্যন্ত পৌঁছে যায়। আকস্মিক এ বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ঢলের তোড়ে নদীতে গাড়ি পড়ে এক নারী নিখোঁজ হন।

বহু লাইনে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। ট্র্যাক তলিয়ে যাওয়ায় মেট্রো স্টেশনগুলোও বন্ধ রাখা হয়। রিওর মেয়র এদুয়ার্দো পাইস জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন, নগরীর কিছু অংশে মাত্র ২৪ ঘণ্টায় পুরো জানুয়ারি মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এতে জরুরি বিভাগের কর্মীদের পক্ষে উদ্ধার অভিযান চালানো সহজ হবে বলে মনে করছেন তিনি।ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভার কেন্দ্রীয় সরকার সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে। দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, রিও ডে জেনিরো রাজ্যের আটটি শহরে এখনও ভূমিধসের প্রবল ঝুঁকি রয়ে গেছে।

মন্তব্য (০)





image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

১

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

২

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৩

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

image

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ...

৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

  • company_logo