• লিড নিউজ
  • আন্তর্জাতিক

টেক্সাসে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩ আরোহী নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার টেক্সাস অঙ্গরাজ্যের পুলভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মার্কিন বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ ৩ আরোহী ছিলেন। বিমানটি বিধ্বস্ত হলে তারা সবাই মারা যান।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি দুই ইঞ্জিনবিশিষ্ট সেসনা-৩১০ মডেলের। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিমানটি টেক্সাসের ক্যারিজো স্প্রিংস থেকে ব্রিজপোর্টে যাচ্ছিল। ব্রিজপোর্ট পৌর বিমানবন্দর থেকে ১০ মাইল দূরে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে ছিল।স্থানীয় সময় সোমবার সকাল নাগাদ এনটিএসবির একজন তদন্ত কর্মকর্তার দুর্ঘটনাস্থল পরিদর্শের কথা রয়েছে।

এ ছাড়া আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।এর আগে গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার এলসওয়ার্থ বিমান ঘাটিতে একটি মার্কিন সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত হয়।

ওই দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানটি ঘাটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানায়, বিধ্বস্ত বোমারু বিমানটি বি-১ শ্রেণির। দুর্ঘটনার সময় এটি প্রশিক্ষণ মিশনে ছিল। এ সময় বিমানে ৪ জন ক্রু সদস্য ছিলেন। তারা সবাই বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo