• প্রশাসন

নীলফামারীতে শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে অসহায়, গরিব ও দুস্থ ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যান সমিতি। রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলার কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার গোলাম সবুর।

পুলিশ সুপার গোলাম সবুর বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নানামুখী সহমর্মিতামূলক কাজে বাংলাদেশ পুলিশ সর্বদা নিয়োজিত আছে। মানবিক উপহার হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আগামী দিনেও পুলিশ বাংলাদেশের মানুষের সেবায় কাজ করে যাবে। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যান সমিতির অর্থায়নে আমারা এই শীতবস্ত্র বিতরণ করলাম যাতে এই এলাকার মানুষের শীতের তীব্র কষ্ট সামান্য হলেও লাঘব হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নীলফামারী পুলিশ সুপার মো. গোলাম সবুর, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যান সমিতি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি মো. সিরাজুল ইসলাম, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র অধিকারীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিতি ছিলেন। এর আগে গতকাল শনিবার বিকেলে জেলার ডিমলা উচ্চ বিদ্যালয় মাঠে আরও ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

১

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

image

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গে...

২

নিজস্ব প্রতিবেদক : খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায়...

image

‎পুলিশের বলপ্রয়োগ ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ জোরদার হচ্ছে

৩

‎নিউজ ডেস্কঃ বলপ্রয়োগ, মানবাধিকার, পেশাগত নীতি ও সততা বি...

image

সীমান্ত পাহারায় প্রযুক্তির নতুন যুগ, নজরদারি জোরদার করছে ...

৪

নিউজ ডেস্কঃ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাংলাদেশ-ভারত স...

image

‎পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে প...

  • company_logo