• বিনোদন

আমার ওপর শাকিবের আস্থা-ভরসা অনেক বেশিঃ অপু বিশ্বাস

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বিচ্ছেদের পর শাকিব খানকে দুচোখে দেখতে পারতেন না অপু বিশ্বাস। মাঝে মাঝেই প্রাক্তন স্বামীকে খুঁচিয়ে কথা বলতেন। তবে এখন পরিস্থিতি পাল্টেছে। সম্পর্ক জোড়া না লাগলেও অপু বদলে গেছেন।কী এক অজানা কারণে সারাক্ষণ প্রশংসায় পঞ্চমুখ থাকেন শাকিবের। ক্যামেরার সামনে সুযোগ পেলেই নিজের চেয়ে বেশি বলেন শাকিবকে নিয়ে। সম্প্রতি ফের শাকিবের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।

অপু বলেন, শাকিব খান আমার জন্য লাকি স্টার। শাকিবের সঙ্গে জুটি বাঁধা ঢালিউডে আমার সব সিনেমা দর্শক পছন্দ করেছেন। জনপ্রিয়তাকে পেছনে ফেলে মা হওয়ার সিদ্ধান্ত যখন নেই তখন প্রথমদিকে শাকিব হ্যাঁ না বললেও পরে আমার সিদ্ধান্তের সম্মান জানিয়েছেন তিনি। আরও বলেন, এরপর মা হওয়ার পর যখন আবারও ক্যামেরার সামনে দাঁড়াই শাকিবই সাহস যুগিয়েছেন।

এমনকি চিত্রনায়িকার পাশাপাশি যখন প্রযোজনার ইচ্ছা প্রকাশ করি তখনও আমার প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’-র পাশে ছিলেন শাকিব। এ তারকা বলেন, আমার ওপর শাকিবের আস্থা, ভরসা অনেক বেশি। ও ( শাকিব খান) জানে, আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব। তাছাড়া আমার সব ভালো কাজ আর সফলতার পেছনে শাকিবের দোয়া, ভালোবাসা, আশীর্বাদ থাকে।

তাই তার প্রতি আমি কৃতজ্ঞ।এদিকে বছরের শুরুতে ব্যবসায় নেমেছেন অপু। রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন অপু। গত ৮ জানুয়ারি থেকে এর কার্যক্রম শুরু করেছেন তিনি। তবে ১২ জানুয়ারি থেকে ব্যবসা প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

মন্তব্য (০)





image

সালমান শাহকে নিয়ে ফেসবুক পোস্ট শাবনূরের, যা লিখলেন

বিনোদন ডেস্ক : একটি নাম, একটি জনপ্রিয় জুটি এবং তার সঙ্গে জড়ি...

image

‎সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট ‎

বিনোদন ডেস্ক: নব্বই দশকের ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ...

image

‎মিস ওয়ার্ল্ড ২০২৬ মুকুট জিতলেন ডোমিনিকান জোহেইরি মোলা

নিউজ ডেস্কঃ মিস ওয়ার্ল্ড ২০২৬ মুকুট জিতলেন ডোমিনিকান রি...

image

আঘাত পেয়ে ঘরে রাশমিকা, যে কথা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের হাফ সেঞ্চুরি

বিনোদন প্রতিবেদকঃ এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট শো ‘ব...

  • company_logo