• শিক্ষা

সংসদ উপনেতাকে ফুলেল শুভেচ্ছা জানালেন নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় সংসদের নবনিযুক্ত সংসদ উপনেতা জনাব বেগম মতিয়া চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। আজ রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় মালিবাগস্থ সংসদ উপনেতার নিজ বাসায় এক ঘরোয়া পরিবেশে তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। 

শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নের মধ্য দিয়ে স্মার্ট বিশ্ববিদ্যালয় বিনির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মাননীয় সংসদ উপনেতা জনাব বেগম মতিয়া চৌধুরী মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ে তাঁর পূর্বাগমনের বিষয়টিও স্মৃতিচারণ করেন।

উপাচার্য তাঁকে আবারও নজরুল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়ে তাঁর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর গত ১০ জানুয়ারি ২০২৪ তারিখ বুধবার অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় জনাব বেগম মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচিত করা হয়। উল্লেখ্য, তিনি একাদ্বশ জাতীয় সংসদেও সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য (০)





image

‎শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণ...

১

নিউজ ডেস্কঃ শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মান...

image

দুই বছরের নীরবতা ভেঙে বাকৃবিতে ‘ত্রিভুজের’ প্রত্যাবর্তন

২

বাকৃবি প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ‘ত্রিব...

image

বাকৃবিতে অনুষ্ঠিত হলো জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তি বিষয়ক সে...

৩

বাকৃবি প্রতিনিধি : জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণা...

image

‎চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

৪

‎নিউজ ডেস্কঃ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছ...

image

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

৫

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫&...

  • company_logo