• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কলম্বিয়ার উত্তর-পশ্চিমের চোকো এলাকায় ভূমিধস, নিহত বেড়ে ৩৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমের চোকো এলাকায় ভূমিধসে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (স্থানীয় সময়) এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা বলেন, ‘চোকোর জন্য আমরা একটি গভীর বেদনাদায়ক সপ্তাহ পার করছি।

স্বজন হারানোর ব্যথা আমরা বুঝতে পারছি। প্রত্যেক আহত চোকোয়নের খবর না নেওয়া পর্যন্ত বিশ্রাম নেব না।’সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, চোকো ডিপার্টমেন্ট অঞ্চলের গভর্নর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় মেদেলিন ও কুইবদো শহরকে যুক্ত করে যে সড়ক, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, রাস্তায় কারমেন ডি আত্রাতো পৌরসভার কাছে ‘অনেক মানুষ’ তাদের যানবাহন ফেলে ‘একটি বাড়িতে আশ্রয় নেন’। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভূমিধসে তারা চাপা পড়েন। যতদূর জানা গেছে, ৩৭ বা এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।ভাইস প্রেসিডেন্ট ফ্রানসিয়া মারকুইজ এক্সে জানিয়েছেন, প্রায় ২৪ ঘণ্টা প্রচণ্ড ঝড়ের ফলে ভূমিধসের ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo