• খেলাধুলা

সৌদির দলবদল প্রক্রিয়ার নতুন নিয়ম ভয়ে ইউরোপিয়ান ফুটবল!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ভিত প্রায় নাড়িয়ে দিয়েছিল সৌদি আরব। গত বছরজুড়ে কাড়ি কাড়ি অর্থ খরচ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। নামীদামি খেলোয়াড় ও কোচদের উড়িয়ে এনেছে তারা। যার শুরুটা হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর হাত ধরে। এরপর পর্তুগিজ তারকার পথ অনুকরণ করেন নেইমার জুনিয়র, করিম বেনজেমা, সাদিও মানের মতো তারকা ফুটবলাররা।

এসব তারকার উপস্থিতিতে সৌদি আরবের ফুটবলে উঠেছে নতুন দিগন্ত। যা দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল ইউরোপিয়ান ক্লাবগুলোকে। তাদেরকে দুশ্চিন্তায় রাখতে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে সৌদি প্রো লিগ। প্রতিটি দলে আটজনের বদলে ১০ জন ফুটবলার নিতে পারবে ক্লাবগুলো। আগামী কয়েক মাস পরই নতুন এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে সৌদি ফুটবল প্রশাসন।

মূলত ইউরোপ ও দক্ষিণ আমেরিকা থেকে প্রতিভাবান তরুণ ফুটবলারদের উড়িয়ে আনতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার। তাদের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয় যে, সৌদির দলবদল প্রক্রিয়ার নতুন নিয়ম ইউরোপিয়ানদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

গত এক বছরে শুধু খেলোয়াড় কিনতে ৭০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ খরচ করেছে সৌদি আরবের ক্লাবগুলো। যেটির সুফলও পেয়েছে তারা। মধ্যপ্রাচ্যের ফুটবলের মোড়ক আমূল পাল্টে যেতে শুরু করে রোনালদো আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে। দেশটির ফুটবলের উন্নয়নের ধারা এখনও অব্যাহত আছে।

এছাড়া আগামী মৌসুম থেকে প্রো লিগকে আরও আকর্ষণীয় করে তুলতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে মরুর দেশটি। সৌদি আরবের এসব পদক্ষেপ ঠিকঠাক বাস্তবায়ন হলে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে সৌদি আরব।

মন্তব্য (০)





image

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্ল...

image

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান তারকা, যা বললেন তুরস্...

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রর্বেতো কার্লোস ইসলাম ধর্...

image

ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে দামি একাদশে আছেন যারা

স্পোর্টস ডেস্ক : মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক বছরগুলোতে ম্যানচেস্টার ই...

image

আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনও...

image

মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার

স্পোর্টস ডেস্ক : ভারতের দিল্লি প্রিমিয়ার লিগের নিউ দিল্লি টাইগার্সকে ৩৬ ...

  • company_logo