• জাতীয়

মন্ত্রিসভা থেকে বাদ পরলেন কৃ‌ষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রী হলেন টিটু

  • জাতীয়

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকা‌রে পরপর ক‌য়েক‌টি মন্ত্রণাল‌য়ে দায়িত্ব পাওয়া টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আস‌নের সংসদ সদস‌্য ড. মো. আব্দুর রাজ্জাক (এমপি) এবার মন্ত্রিত্ব হারিয়েছেন। প্রভাবশালী এই নেতা মন্ত্রিত্ব না পাওয়ায় হতাশ জেলার নেতাকর্মীরা। তবে টাঙ্গাইলে পূর্ণমন্ত্রী না দেওয়া হলেও প্রতিমন্ত্রী করা হয়েছে টাঙ্গাইল-৬ (নাগরপুর-‌দেলদুয়ার) আস‌নের সংসদ সদস‌্য আহসানুল ইস‌লাম টিটু‌কে। এদিকে আহসানুল ইস‌লাম টিটু‌ বানিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় খুশি টাঙ্গাইল জেলা 'সহ নাগরপুর-‌দেলদুয়ার উপজেলার নেতাকর্মীরা। 

নাগরপুর উপ‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী বলেন, আহসানুল ইসলাম হক টিটু প্রতিমন্ত্রী হওয়ার উচ্ছ্বসিত এই আস‌নের নেতাকর্মীরা। খবর পাওয়ার পরই এলাকায় এলাকায় মি‌ষ্টি বিতরণ, আনন্দ মি‌ছিল ক‌রা হয়েছে। আমরা চেয়েছিলাম তি‌নি মন্ত্রী হোক। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সেই আশা স্বপ্ন পূরণ করেছেন। এলাকার ব‌্যাপক উন্নয়নসহ মানু‌ষের ভাগ্য উন্নয়নে টিটু সাহেব কাজ কর‌বেন। দেলদুয়ার উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক শিব‌লি সা‌দিক বলেন , প্রথম এই আস‌নে মন্ত্রী পেলাম আমরা। এই খু‌শি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে ধন‌্যবাদ জানাই।

তি‌নি এই আসন'সহ জেলার উন্নয়‌নে ব‌্যাপক ভূ‌মিকা গ্রহণ করবেন। অপর‌দি‌কে আহসানুল ইসলাম হক টিটু একজন পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদ। তি‌নি একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে আওয়ামী লী‌গের টি‌কে‌টে টাঙ্গাইল-৬ (নাগরপুর-‌দেলদুয়ার) আসনে সংসদ সদস্য হন। এছাড়া তি‌নি ২০১৩-১৪ মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি হিসেবে দায়িত্ব পালন ক‌রেন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে আওয়ামী লী‌গের টি‌কে‌টে আবারও সংসদ সদস‌্য হি‌সে‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। এবার বানিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পে‌লেন। ব‌্যবসায়ী হি‌সে‌বেও প‌রি‌চিত টিটু সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

সংসদ সদস‌্য আহসানুল ইসলাম হক টিটুর বাবা মকবুল হো‌সেন ঢাকা-৯ আসন থেকে ১৯৯৬ সা‌লে সংসদ সদস‌্য নির্বা‌চিত হন। অন্যদিকে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আস‌নের  সংসদ সদস‌্য ড. মো. আব্দুর রাজ্জাক এবার মন্ত্রিত্ব হারিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একা‌ধিক নেতা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএন‌পির বিষয়ে সরকা‌রের ভাবমূ‌র্তি ক্ষুণ্ন ক‌রে বেফাঁস মন্তব‌্য ক‌রায় তা‌কে মন্ত্রিসভা থে‌কে‌ সরা‌নো হ‌য়ে‌ছে ব‌লে ধারণা করা হ‌চ্ছে।

জেলা আওয়ামী লী‌গের একাংশ তিনি মন্ত্রিত্ব না পাওয়ায় খু‌শি হ‌য়ে‌ছেন। ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ সরকা‌রের ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী দা‌য়িত্ব পালন ক‌রেন। দ্বিতীয়বার ২০১২ সাল থে‌কে ২০১৪ সাল পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হন। এরপর ২০১৯ সালে তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

 

মন্তব্য (০)





image

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

নিউজ ডেস্ক : মাদক কারবারের অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢ...

image

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররা...

নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্...

image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আরও দক্ষ হবে সরকার এবং...

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আরও দক্...

image

সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক ও নিরব...

image

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের...

নিউজ ডেস্ক : ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃ...

  • company_logo