• লিড নিউজ
  • রাজনীতি

তারেক রহমান দূর থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেঃ ওবায়দুল কাদের

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ৭ জানুয়ারি নির্বাচনী খেলা শেষ হয়েছে। এবার রাজনীতির খেলা চলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে গণভবনে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নিয়েছেন। অনুষ্ঠানে নেতাকর্মীদের মাথা ঠাণ্ডা করে চলার পরামর্শ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ষড়যন্ত্র হচ্ছে। এখনো পথে পথে নানা বাধাবিপত্তি চলছে। গণতন্ত্রের শত্রুরা এখানো হুমকি দিচ্ছে। মানুষ পুড়িয়ে মেরেছে। তবে আমাদের নেতাকর্মীদের মাথা গরম করলে হবে না। ঠাণ্ডা মাথায় মোকাবিলা করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। সে দূর থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এদের চেতনায় স্বাধীনতা নেই। এদের চেতনায় দ্বি-জাতিতত্ত্ব। আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মাথা গরম করা যাবে না।

নির্বাচন নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এতো বড় নির্বাচন। কিন্তু তেমন কোনো সহিংসতা হয়নি। পৃথিবীর বহু দেশে নির্বাচন হয়। কঙোতে দেখলাম ইন্টারনেট বন্ধ। বিদ্যুৎ নেই। পরে ফল প্রকাশ। এমন নির্বাচন আমরা করিনি। দুপুরে সাড়ে ১২টার কিছু আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়াদুল কাদের।

মন্তব্য (০)





image

ভঙ্গুর অর্থনীতির ঘাড়ে উচ্চাভিলাষী বাজেট: ফয়জুল করিম

নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহ...

image

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে ...

নিউজ ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারগুলো দ্রুত বৈ...

image

বিরোধী দলের ছায়া বাজেট পেশ, কী আছে এতে

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৬-...

image

রক্ষক ভক্ষক হলে বাজেটের সুফল মিলবে না: রেজাউল করীম

নিউজ ডেস্ক : চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহ...

image

প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে

নিউজ ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধা...

  • company_logo