ফাইল ছবি
প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ শনিবার সারা দেশের চার হাজার কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন। নির্বাচন ভবনে শুক্রবার রাতে সাংবাদিকদের এ কথা জানান ইসির এ কর্মকর্তা।
অশোক কুমার দেবনাথ বলেন, আমাদের কমনওয়েলথ ও ওআইসির সঙ্গে বৈঠক হয়েছে। তারা আমাদের নির্বাচনি প্রস্তুতির সব বিষয়ে জানতে চাইলে আমরা সব বিষয়ে তাদের জানিয়েছি। তারা আমাদের প্রস্তুতির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, শুক্রবার সকাল ৮টার পর থেকে প্রচারণা শেষ হয়েছে। আমাদের যে প্রস্তুতি সেটা যথাযথভাবে আছে। আগামীকাল (আজ) থেকে নির্বাচনি মালামাল সব কেন্দ্রে যাবে। শনিবার ৪ হাজার কেন্দ্রে ব্যালট পেপার চলে যাবে, আর বাকি কেন্দ্রে যাবে নির্বাচনের দিন সকালে।’
নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...
নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্য...
নিউজ ডেস্কঃ ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকা...
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্...

মন্তব্য (০)