• লিড নিউজ
  • রাজনীতি

জনগণ নির্বাচন মেনে নিয়েছে: আইনমন্ত্রী

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জনগণ নির্বাচন মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। তিনি বলেছেন, 'কার্যকলাপের কারণে বুঝা যায় জনগণ নির্বাচন মেনে নিয়েছেন।' আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী গণসংযোগে অংশ নিতে ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে তিনি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন। পরে সড়ক পথে কসবায় যান। তিনি ব্রাহ্মণবাড়িয়া—৪ (কসবা—আখাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, 'আদালত বর্জনের বিষয়টি বিএনপি'র রাজনৈতিক স্ট্যানবাজি। এর কোনো মাহার্থ নাই। আদালত তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রাজনীতির সঙ্গে আদালতকে জড়ানো বিএনপির ভুল ও অন্যায়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র  মোঃ তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগ নেতা মনির হোসেন বাবুল,  সেলিম ভূঁইয়া,  উপজেলা যুবলীগের যুগ্ন- আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু,  সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন প্রমুখ।পরে মন্ত্রী কসবার বিভিন্ন নির্বাচনী সভায় যোগ দিতে আখাউড়া ত্যাগ করেন।

 

মন্তব্য (০)





image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

১

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

২

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৩

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৪

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

image

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব স...

৫

নিজস্ব প্রতিবেদক: দেশের নিপীড়িত, নির্যাতিত, অসহায় ও দুস্থ মা...

  • company_logo