• লিড নিউজ
  • জাতীয়

সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হবে: ইসি আনিছুর রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যদি কোনো কারণে সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। মঙ্গলবার (২ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে ধারাবাহিক প্রশিক্ষণের শেষ দিনে আজ প্রধান অতিথি ছিলেন তিনি।

মো. আনিছুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছন্ন হয়ে যাবে বাংলাদেশ। তাই কোনোভাবেই নির্বাচনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যা করার আপনাদের তাই করতে হবে। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশনের একটিই নির্দেশনা সেটি হলো অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং দলমতের ঊর্দ্ধে উঠে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। একটি জোট ও রাজনৈতিক দল নির্বাচনবিরোধী কর্মসূচি পালন করছে। 

তারা জানিয়েছে, সহিংস কোনো ঘটনা ঘটাবেন না। এর পরও ২০১৪ সালের নির্বাচনে ব্যাপক সহিংস ঘটনার উদাহরণ আছে। তাই সতর্ক থাকতে হবে। ম্যাজিস্ট্রেটদের ভুল করা যাবে না। কেননা ম্যাজিষ্ট্রেটদের ভুল হলে সমালোচনা হবে। 

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে গণপরিবহণ যেমন বিভিন্ন লাইনের বাস, সিএনজি এবং ব্যক্তিগত কার চলাচল করবে। তবে মোটর সাইকেল ও মাইক্রোস চলাচলে নিষেধাজ্ঞা আছে। বিচারকদের ফোনে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। গণমাধ্যরমের সঙ্গে কোনো কথা বলবেন না। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে সহযোগিতা দিতে হবে। দায়িত্বপালনকালে কোনো প্রকার গুজবে কান দেবেন না। 

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আসাদুজ্জামান।

 

মন্তব্য (০)





image

‎বিরোধীদল সংবিধান সংশোধন কমিটিতে আসলে নোট অব ডিসেন্ট নিয়ে...

১

নিউজ ডেস্কঃ জুলাই সনদে দেয়া ‘নোট অব ডিসেন্ট’-এ ক...

image

অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে ২৬ অক্টোবর স্পেন-যুক্তরাজ্য...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসে...

image

দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

৩

‎নিউজ ডেস্কঃ  বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যা...

image

বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্...

৪

‎নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন,...

image

‎সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্...

৫

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজন...

  • company_logo