• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ২৪

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে সোমবার ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর অন্তত ১২৯টি আফটার শক হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দফতর। এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে ২৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জাপানির সংবাদমাধ্যম কিয়োদো নিউজ। সোমবারের ভূমিকম্পে একাধিক ভবন ধসে পড়েছে।

একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ সময়ের জন্য সুনামি সতর্কতা জারি ছিল। তবে পরে সেটি তুলে নেয়া হয়েছে। হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানায়, ভূমিকম্পের পরপরই ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরে ১ দশমিক ২ মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। জাপান উপকূলে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ মিটারের (১৯০ মাইল) মধ্যে আরও বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে। তবে মঙ্গলবার সকালে সেই সতর্কতা তুলে নেয়া হয়।খবরে বলা হয়েছে, মঙ্গলবার কর্তৃপক্ষ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছে।

 ভূমিকম্পের পর জাপানের সামরিক বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। তারা খাদ্য, পানি এবং আশ্রয়ের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করতে শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, ভূমিকম্পের পর উদ্ধারকাজ শুরু হয়েছে। কিশিদা আরও বলেন, গতকালের শক্তিশালী ভূমিকম্পে অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে অনেক ভবন।

এ কারণে সেনাবাহিনীর উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। ভূমিকম্পটি দেশের পরিবহন নেটওয়ার্ককেও প্রভাবিত করেছিল এবং যাত্রীদের আটকে রেখেছিল। ভূমিকম্পের পর থেকে ওই এলাকায় বুলেট ট্রেন ও ফ্লাইট বাতিল করা হয়। তোয়ামা এবং কানাজাওয়া স্টেশনের মধ্যে হোকুরিকু বুলেট ট্রেনের চারটি ট্রেন মোট ১,৪০০ যাত্রী নিয়ে ১১ ঘন্টার জন্য স্থবির হয়ে পড়েছিল।

এছাড়া সংশ্লিষ্ট এলাকায় ৩২ হাজারের বেশি পরিবার বিদ্যুৎহীন রয়েছে। একাধিক শহরে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জাপানকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমেরিকা প্রস্তুত রয়েছে।

মন্তব্য (০)





image

তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে ফিলিস্তিনের সাবেক মন্ত্রীর পরি...

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি পরিবারের ১১২ সদস...

image

মধ্যরাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

নিউজ ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় মধ্যরা...

image

হুথির হুমকির মুখে দিক বদলাল সৌদির ৬ জাহাজ

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি আন্দোলনের পক্ষ থেকে সৌদি জাহাজে হামলার হুমকির...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য ...

image

হরমুজ প্রণালি ইস্যুতে দুই-এক দিনের মধ্যেই চুক্তি: মার্কিন...

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং চলমান উত্তেজনার অবসান ঘট...

  • company_logo