• লিড নিউজ
  • অর্থনীতি

নভেম্বরের ২৮ দিনেই রেমিট্যান্সে বড় অঙ্কের আয়

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চলতি নভেম্বর মাসের চার সপ্তাহে (২৮ দিনে) দেশে ২৬৯ কোটি (প্রায় ২.৭০ বিলিয়ন) ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার ১২৩ টাকা হিসাব) ৩৩ হাজার ১৯৮ কোটি টাকা। আর গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২.৩ শতাংশ বেশি এসেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২৮ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ২৬৯ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৬৪ কোটি ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫ কোটি ৯০ লাখ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪১৭ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৭৮ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৮ শতাংশ।

প্রবাসী আয়ের এ ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে তিন বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

এর আগে সদ্য বিদায়ী অক্টোবর মাসের পুরো সময়ে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার বা ২.৮৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।

গত সেপ্টেম্বর মাসের পুরো সময়ে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। আর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থবছরের পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার আর ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

মন্তব্য (০)





image

অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী

১

নিউজ ডেস্কঃ দেশের শেয়ারবাজার একসময় জুয়ার আসরে পরিণত হয়ে...

image

জ্বালানি ও গ্যাস আমদানিতে বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে:...

২

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

image

অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিক...

৩

‎নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌ...

image

মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুর...

৪

নিউজ ডেস্কঃ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়নের উদ্যোগ এ...

image

টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো আসছে

৫

নিউজ ডেস্ক : টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্ত...

  • company_logo