• লিড নিউজ
  • অর্থনীতি

লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বিএআরটিএ বা বার্তা) চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

‎এ ব্যবস্থায় ব্যাংকগুলো কেন্দ্রীয়ভাবে তাৎক্ষণিক লোকাল এলসি সংক্রান্ত তথ্য ও বার্তা বিনিময় করতে পারবে।
‎
‎এর ফলে রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়া, পশ্চাৎমুখী সংযোগ শিল্পের (ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি) বিকাশ ও রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়ার পাশাপাশি বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।
‎
‎বাংলাদেশ ব্যাংক আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বার্তা-এর মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি বা রপ্তানি চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদান করা হবে। এতে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়বে এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও কার্যকর হবে।
‎
‎একই সঙ্গে লোকাল এলসির তথ্য সংগ্রহের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের নির্ভরশীলতা কমবে।
‎
‎নতুন এ প্ল্যাটফর্মে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে। এতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ভিত্তিক যাচাইকরণ, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) ও ফায়ারওয়াল ব্যবহারের ব্যবস্থা রয়েছে। ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ে দুই স্তরের নিরাপত্তা পদ্ধতি (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) অনুসরণ করা হবে। পাশাপাশি প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে।
‎
‎প্ল্যাটফর্মটিতে বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা শুধু তথ্য পর্যবেক্ষণের সুযোগ পাবেন। তারা কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না।
‎
‎বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্কের (এক্সট্রানেট) মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে। প্রতিটি যোগাযোগের ক্ষেত্রে তিন স্তরের অনুমোদন ব্যবস্থা অনুসরণ করা হবে।
‎
‎বার্তা পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও জোরদার করা হবে। রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়ার পাশাপাশি পশ্চাৎমুখী সংযোগ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে।
‎
‎প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে ও রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে।
‎
‎সামগ্রিকভাবে এ উদ্যোগ দেশের রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
‎
‎প্রাথমিক পর্যায়ে বার্তা-এর পাশাপাশি লোকাল এলসির তথ্য আদান-প্রদানে প্রচলিত সুইফট ব্যবস্থাও চালু থাকবে। পরবর্তী সময়ে বার্তা-এর কার্যক্রম সম্পূর্ণরূপে কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।

মন্তব্য (০)





image

লোকাল এলসির তথ্য বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর...

১

নিউজ ডেস্ক : দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্রের (লোকাল এলসি)...

image

মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্...

২

নিউজ ডেস্কঃ মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে সরকার ক...

image

আবারও বাড়লো সোনার দাম

৩

নিজস্ব ডেস্ক : তেজাবি সোনার দাম বাড়ায় এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দা...

image

বিদেশি বিনিয়োগ আনলেই মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা, নীতিমালা ...

৪

নিউজ ডেস্ক : দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ...

image

কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সর...

৫

নিউজ ডেস্কঃ দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদন নির্ভর ব্যবস্থা ...

  • company_logo