• রাজনীতি

১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, এভাবে সবার সুর পরিবর্তন হবে। রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।’ শনিবার (২৮ নভেম্বর) রাতে শেখ হাসিনা ফেসবুক লাইভে কথা বলেছেন বলে জানান রাশেদ খাঁন।

তিনি বলেন, ‘ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, আমি সব কিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই...। পরে আরেক জায়গায় বলেছেন, সুযোগ পেলে যাব।

কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একটিবারের জন্যও স্পষ্ট করে বলেননি। এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিলেন।’

বর্তমানে যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে তারা সবাই ভারতে পালাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এ সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারো অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধে ধরন বুঝিয়ে দিয়েছে।’

মন্তব্য (০)





image

সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

১

নিউজ ডেস্কঃ আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের পরিব...

image

‎কোনো লকডাউন নেই, দেশ স্বাভাবিকভাবেই চলছে: রিজভী ‎

২

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছ...

image

‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, সবাই কিন্তু ভারতে পালাতে পার...

৩

নিজস্ব ডেস্ক : দেশে যারা নাশকতা চালাচ্ছে তারা সবাই ভারতে পালিয়ে যেতে পারবে না...

image

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগের সড়ক অবরোধ, বিএনপির ...

৪

নিউজ ডেস্কঃ পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা...

image

বিএনপি পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর...

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন,...

  • company_logo