• রাজনীতি

‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না’: রাশেদ খাঁন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : দেশে যারা নাশকতা চালাচ্ছে তারা সবাই ভারতে পালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

রাশেদ খাঁন লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছে এম. এ. আরাফাত! আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যতো ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।

তিনি আরও লেখেন, গতকাল রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছে, আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই.... পরবর্তীতে আরেক জায়গায় বলেছে, সুযোগ পেলে যাবো! কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একটিবারের জন্যও স্পষ্ট করে বলেনি! এরমধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিলেন।

শেষে তিনি লেখেন, যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় (ভারতে) পালিয়ে যেতে পারবা না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে।

মন্তব্য (০)





image

১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা

১

নিজস্ব ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রা...

image

সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

২

নিউজ ডেস্কঃ আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের পরিব...

image

‎কোনো লকডাউন নেই, দেশ স্বাভাবিকভাবেই চলছে: রিজভী ‎

৩

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছ...

image

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগের সড়ক অবরোধ, বিএনপির ...

৪

নিউজ ডেস্কঃ পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা...

image

বিএনপি পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর...

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন,...

  • company_logo