ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে উপজেলা পর্যায়ে কিডনি রোগ শনাক্তকরণ কার্যক্রম জোরদার করা হবে।
এ জন্য এক লাখ স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। তাদের অনেকেই রোগের দীর্ঘমেয়াদি ক্ষতি সম্পর্কে সচেতন নন। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে সব জেলায় ডায়ালাইসিস সেবা চালু করা হবে।
শনিবার (২৮ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
ড. মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে কাজ করবেন।
তিনি আরও বলেন, সারা দেশে কিডনি চিকিৎসাসেবা ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় এ বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি।
এ ছাড়া কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ ও মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল বক্তব্য দেন।
নিউজ ডেস্কঃ জমি নিয়ে বিরোধ, হয়রানি ও অনিয়মের অবসান ঘটি...
নিজস্ব প্রতিবেদক: 'সৃজনের ছায়াপথে মিলবে প্রাণে প্রাণে' এই স্লোগানকে স...
নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জ...
নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...
নিউজ ডেস্ক : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের মূল উদ্দেশ্য বাঙ...

মন্তব্য (০)