• জাতীয়

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এরমধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭, গাজীপুরে ১৯, নারায়ণগঞ্জে ৭, ময়মনসিংহের ভালুকায় ২, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৮ এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

 

মন্তব্য (০)





image

ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে মন্ত্রীর হুঁশিয়ারি

১

নিউজ ডেস্কঃ  জমি নিয়ে বিরোধ, হয়রানি ও অনিয়মের অবসান ঘটি...

image

সুস্থ সংস্কৃতি ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক...

২

নিজস্ব প্রতিবেদক: 'সৃজনের ছায়াপথে মিলবে প্রাণে প্রাণে' এই স্লোগানকে স...

image

এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা

৩

নিউজ ডেস্ক : আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস ...

image

আওয়ামী লীগ হোক বা গুপ্ত-সুপ্ত শক্তি, বিচারপ্রক্রিয়ায় বাধা...

৪

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জ...

image

১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙাল...

৫

নিউজ ডেস্ক : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের মূল উদ্দেশ্য বাঙ...

  • company_logo