ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে স্বাগত জানিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছে পৌর ছাত্রলীগ। মিছিলের শেষে কয়েকটি ককটেল বিস্ফোরনের শব্দ শোনা যায়। মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮ টার দিকে পৌর ছাত্রলীগের আয়োজনে শহরের ভোকেশনাল মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজিব পরিবহনের বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়েছে।
ফেইসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, মিছিলের সামনে একটি ব্যানার। এ মিছিলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে। লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। শেখ মুজিবের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। জামালপুরের মাটি, শেখ হাসিনার ঘাঁটি। শেখ হাসিনার ভয় নেই, আমরা আছি লক্ষ ভাই এসব স্লোগান দিতে দেখা যায়। পরে মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ভোকেশনাল স্কুল এন্ড কলেজের পিছনে রাজীব বাস স্ট্যান্ডে গিয়ে সটকে পড়েন।
এ মিছিলে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাহেদ, পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা.ফারহানা ইয়াসমিন বলেছেন, সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তাদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ল্যাপটপ চুরির অভিযো...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্...
দিনাজপুর প্রতিনিধি: শুধু ঋনদান ব্যবসা বানিজ্যের মধ্যে স...

মন্তব্য (০)