• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ব্রেক্সিট গণভোটের এক দশক পর সম্পর্ক নতুন করে সাজানোর পথে এগিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে শীর্ষ সম্মেলন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের দপ্তর জানায়, আলোচনা সফল হয়েছে এবং সম্পর্ক পুনর্গঠনের চুক্তি চূড়ান্ত হয়েছে।

উভয় পক্ষ তরুণদের যাতায়াত প্রকল্প, খাদ্য ও উদ্ভিদ স্বাস্থ্য চুক্তি এবং কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থা যুক্ত করার সময়সীমায় একমত হয়েছে। বার্নহামের মতে, এই চুক্তিগুলো ব্রিটেনের অর্থনীতিতে ০.৫ শতাংশ প্রবৃদ্ধি আনতে পারে। প্রাণী ও উদ্ভিদ পণ্যের বাণিজ্য সহজ করার চুক্তিটি অর্থনীতিতে প্রায় ৫.১ বিলিয়ন পাউন্ড যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কার্বন বাণিজ্য যুক্ত হওয়ায় ইস্পাতের মতো পণ্যে সীমান্ত কার্বন শুল্ক ছাড় মিলবে, আর তরুণদের যাতায়াত প্রকল্পে এক লাখ তরুণ-তরুণী তিন বছর পর্যন্ত বসবাস ও কাজের সুযোগ পাবেন।

তবে সম্পর্ক পুরোপুরি ঝালাই করতে আরও মাস বা বছরব্যাপী আলোচনা চলবে। ইইউতে ফেরার সম্ভাবনা নিয়ে বার্নহাম সব বিকল্প খোলা রাখার কথা বললেও তা এখনই ঘটছে না বলে স্পষ্ট করেছেন। এদিকে চুক্তির খবরে রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ বার্নহামকে ‘সরল’ আখ্যা দিয়ে ইইউর চাপে পড়ার অভিযোগ তুলেছেন।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য (০)





image

দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির তিন আদালতের...

১

নিউজ ডেস্ক : খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্...

image

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

২

নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক...

image

আট মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতনের পথে স্বর্ণ

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ...

image

মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জা...

৪

আন্তর্জাতিক ডেস্ক : জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি ...

image

রোহিঙ্গা গণহত্যার রায়ে বিপাকে নেতানিয়াহু?

৫

নিউজ ডেস্কঃ  মিয়ানমারের সেনাবাহিনীকে গণহত্যার দায়ে দো...

  • company_logo