• আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ৪ রাফাল খুঁজে পাচ্ছে না ভারত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতের আগে ভারতের বিমানবাহিনীর (আইএএফ) বহরে ফ্রান্সের তৈরি ৩৬টি রাফাল যুদ্ধবিমান ছিল। তবে বর্তমানে সক্রিয় বহরে রয়েছে ৩২টি। ব্রিটিশ বিমানবিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর প্রকাশিত সর্বশেষ হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

এ প্রতিবেদন পাকিস্তানের সেই দাবিকে নতুন করে আলোচনায় এনেছে, যেখানে দেশটি বলেছিল, সংঘাতের সময় ভারতের বেশ কয়েকটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা।

বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর সক্ষমতা ও যুদ্ধবিমানের বহর নিয়ে প্রকাশিত বার্ষিক তালিকায় ভারতের সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি উল্লেখ করেছে ফ্লাইট ইন্টারন্যাশনাল।

আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়াসহ বিভিন্ন দেশে সামরিক অভিযানে অংশ নিয়েছে রাফাল। সর্বশেষ ভারত-পাকিস্তান সংঘাতেও এ যুদ্ধবিমান ব্যবহৃত হয়।

২০১৬ সালে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। এ চুক্তির মূল্য ছিল প্রায় ৮৮০ কোটি ডলার।

এর বাইরে সম্প্রতি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

যেভাবে শুরু হয় ভারত-পাকিস্তান সংঘাত

২০২৫ সালের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের ভয়াবহ সংঘাত শুরু হয়।

ওই হামলার পেছনে পাকিস্তানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করে ভারত। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে। ভারতের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি ছিল, ভারতের বর্ণনায় নানা বানোয়াট তথ্য রয়েছে।

চার দিনের ওই সংঘাতে দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে। এতে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

পালটাপালটি হামলায় দুই দেশের বিমানঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

রাফাল ভূপাতিতের দাবি পাকিস্তানের

সংঘাতের পরপরই পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে ফ্রান্সের তৈরি রাফালও ছিল।

অন্যদিকে ভারত সংঘাতে নিজেদের কিছু যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর দাবি প্রত্যাখ্যান করে।

এ বিষয়ে সে সময় সিএনএনকে দেওয়া বক্তব্যে ফ্রান্সের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেন, পাকিস্তানের হামলায় ভারতীয় বিমানবাহিনীর অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

আধুনিক প্রযুক্তির ফরাসি রাফাল যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়ার ঘটনা ছিল প্রথম। ওই ফরাসি কর্মকর্তা আরও জানান, আকাশযুদ্ধে একটির বেশি রাফাল ধ্বংস হয়েছে কি না, তা খতিয়ে দেখছিল ফরাসি কর্তৃপক্ষ।

 চারটি রাফাল ধ্বংসের দাবি পাকিস্তানের

চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী জানায়, সংঘাতে তাদের নিশ্চিতভাবে ভূপাতিত করা যুদ্ধবিমানের মধ্যে চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ ছিল। এ ছাড়া একটি বহুমুখী চালকবিহীন আকাশযান ধ্বংসের দাবিও করে তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছেন। গত ফেব্রুয়ারিতে তার দেওয়া হিসাব অনুযায়ী, ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যা ছিল ১০টি।

এর আগে ট্রাম্প প্রথমে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছিলেন। পরে গত বছরের অক্টোবরে সংখ্যাটি সাতটি এবং নভেম্বরে আটটি বলে উল্লেখ করেন তিনি।

তবে এসব যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি নিয়ে ভারত ও পাকিস্তানের বক্তব্যে এখনো পার্থক্য রয়েছে।

 

মন্তব্য (০)





image

ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে: মোদি

১

নিউজ ডেস্কঃ ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে...

image

‎আইসিজের রায়ে চাপে পড়বে মিয়ানমার, বাড়বে আন্তর্জাতিক কূটনৈ...

২

আন্তর্জাতিক ডেস্ক: আইসিজের রায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হলেও ...

image

ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্...

৩

নিউজ ডেস্কঃ ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘ...

image

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

৪

নিজস্ব ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেস...

image

মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য

৫

নিজস্ব ডেস্ক:  রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্...

  • company_logo