• আন্তর্জাতিক

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শেনজেনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক। এ বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শি জিনপিংয়ের আতিথেয়তায় শুরু হয়েছে তিন নেতার এই নজিরবিহীন আলোচনা।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিন নেতা একসঙ্গে অংশ নিলেও এবারই প্রথম তারা একান্তে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে বৈঠকটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিন নেতার এ বৈঠকে বৈশ্বিক রাজনীতির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং ইউক্রেন ও ইরানের যুদ্ধ পরিস্থিতি।

বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

মন্তব্য (০)





image

পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প

১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শেনজেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গ...

image

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় আজ

২

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার ...

image

রাহুলকে ভারতের মীরজাফর বলে কটাক্ষ বিজেপি নেতার

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক ...

image

তাইজ প্রদেশে ইয়েমেনী বাহিনী সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

৪

‎নিউজ ডেস্ক: ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে হুথি গোষ্ঠীর সংঘর...

image

শি’র প্রশংসায় ট্রাম্প, আসছে আরও বাণিজ্য চুক্তি

৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ...

  • company_logo