ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ১৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। নবম উইকেটে দুজনের ১১৭ রানের জুটিতে বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শেষ করেছে সফরকারীরা।
দিনের খেলা শুরু করেছিলেন ৫৬ রানে অপরাজিত থাকা রিকেলটন ও ৫ রান নিয়ে ক্রিজে থাকা রাবাদা। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন দুজন। রিকেলটন তুলে নেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। অন্যদিকে, রাবাদাও ব্যাট হাতে দেখান অসাধারণ দক্ষতা। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়ান তিনি।
রাবাদার ইনিংস অবশ্য আরও আগেই শেষ হতে পারত। ৩৮ রানে থাকার সময় তাসকিন আহমেদের বলে তার ক্যাচ নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
রিকেলটন আউট হওয়ার পর আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া টেম্বা বাভুমা আবার ব্যাটিংয়ে নামেন। এক রান যোগ করেই অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর রাবাদার সঙ্গে জুটি গড়ে দলের সংগ্রহ আরও বাড়ান।
শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে থামে রাবাদার দুর্দান্ত ইনিংস। আউট হওয়ার আগে মিরাজের পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকান তিনি। ৯৩ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন এই পেসার। তার ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কা।
রাবাদা ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকার ইনিংস দ্রুত গুটিয়ে যায়নি। শেষ উইকেটে ডেন প্যাটারসনকে নিয়ে আরও ৪৫ রান যোগ করেন বাভুমা। প্যাটারসনকে ১১ রানে বোল্ড করেছিলেন হাসান মাহমুদ। তবে নো বল হওয়ায় উইকেটটি পাননি তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে পরের দুই ওভারে একটি ছক্কা ও একটি চার মারেন প্যাটারসন।
শেষ পর্যন্ত দলীয় ৫৫৭ রানে ভাঙে এই জুটি। ২৯ রান করে আউট হন প্যাটারসন। অন্যদিকে, ৬৮ রানে অপরাজিত থাকেন বাভুমা।
রিকেলটন ও রাবাদার অসাধারণ জুটিতে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে এখন বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য ও চাপ তৈরি করেছে সফরকারীরা।
ম্যাচটা ড্রয়ের দিকেই এগোচ্ছে, এখন পর্যন্ত এমনটাই মনে করা হচ্ছে। তবে আজকে চতুর্থ দিনের বাকি দুই সেশন এবং আগামীকাল শেষ দিনের অন্তত প্রথম সেশন বাংলাদেশকে ব্যাট হাতে টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ ব্যাটিং ধস শুরু হলে বিপদ হতে পারে টাইগারদের জন্য।
স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বি...
নিউজ ডেস্কঃ কোস্টারিকাকে ৭-০ গোলে হারালো আর্জেন্টিনা। আগেরদি...
স্পোর্টস ডেস্ক : জাপানের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে জয়ের ধারায় ফিরতে চা...
স্পোর্টস ডেস্ক : উরুগুয়ের বিপক্ষে হেরে বসেছিল আর্জেন্টিনা। স...

মন্তব্য (০)