• খেলাধুলা

আইসিসির গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের আয়োজক ভারত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করবে ভারত। আর ২০৩১ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশকে সঙ্গে নিয়ে যৌথভাবে আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

২০৩৫ সাল পর্যন্ত আইসিসির একাধিক বড় প্রতিযোগিতার সম্ভাব্য সূচি ও আয়োজনের সময়সীমা চূড়ান্ত হয়েছে। ইন্দোনেশিয়ার বালিতে একাধিক বৈঠকের পর এই ক্যালেন্ডার তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শুরু হবে এই সূচি। চলবে ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

২০২৯ সালে ৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০০৬ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে যাচ্ছে ভারত। সবশেষ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল ভারত। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেতাব ধরে রাখাই টিম ইন্ডিয়ার মূল লক্ষ্য। 

চ্যাম্পিয়ন্স ট্রফির দুই বছর পর ২০৩১ সালে বাংলাদেশ-ভারত যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বিশ্বকাপের ম্যাচ দুই দেশেই আয়োজন করা হবে। ২০৩৫ সালের একদিনের বিশ্বকাপের জন্যও অক্টোবর-নভেম্বর মাসকে নির্ধারণ করেছে আইসিসি। যদিও সেই প্রতিযোগিতার আয়োজক দেশের নাম এখনও ঘোষণা করা হয়নি।

মন্তব্য (০)





image

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই

১

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিটা গেল দিনই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছি...

image

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই

২

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিটা গেল দিনই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে শেষমেশ তা ...

image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

৩

স্পোর্টস ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ...

image

দিনের শেষ বলে আউট হৃদয়, ‘দুর্ভাগ্যজনক’ বললেন তামিম

৪

স্পোর্টস ডেস্ক : জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম...

image

আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের

৫

স্পোর্টস ডেস্ক : সিলেটের পর জোহানেসবার্গ, ৮ দিনের ব্যবধানে ২...

  • company_logo