• খেলাধুলা

তামিম-হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ।

রোববার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার গতির মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ৯৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এটাই সবচেয়ে বড় রানের জুটি।

এর আগে ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশার ৮৪ রানের জুটি গড়েছিলেন, যা এতদিন সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল। ২৪ বছর পর সেই রেকর্ড ভাঙলেন তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবমিলিয়ে সর্বোচ্চ রানের জুটি জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের— ২০২৪ সালে মিরপুরে সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়েছিলেন তারা।

চলিত টেস্টের একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১২১ রান। এরপর শূন্য রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। তানজিদ ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিনি ব্যাটিংয়ে নেমেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ের মাধ্যমে ১২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সবগুলো উইকেট একাই শিকার করেন কাগিসো রাবাদা। 

মন্তব্য (০)





image

আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের

১

স্পোর্টস ডেস্ক : সিলেটের পর জোহানেসবার্গ, ৮ দিনের ব্যবধানে ২...

image

এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?

২

স্পোর্টস ডেস্ক : নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে তুরস্কের বি...

image

চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

৩

স্পোর্টস ডেস্ক: রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য বাংলাদেশ &lsq...

image

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

৪

স্পোর্টস ডেস্ক :  ফুটবলের অভিধানে ‘ফার্গি টাইম&rs...

image

বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

৫

স্পোর্টস ডেস্ক : একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অ...

  • company_logo