• রাজনীতি

পদত্যাগ করছেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির এমপি ওসমান ফারুক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের কথা জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন এই সংসদ সদস্য।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের ফেলোশিপ কর্মসূচিতে অংশ নেন। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৭০ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

মন্তব্য (০)





image

আওয়ামী লীগ ফাঁদে পড়ল?

১

‎নিউজ ডেস্ক:  গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যু...

image

উলিপুরে কৃষকদলের সাংগঠনিক সভা, তৃণমূল শক্তিশালী করতে ঐক্য...

২

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদ...

image

গত ১৭ বছরে রেল খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে: মীর হেলাল

৩

‎নিউজ ডেস্ক: গত ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে বলে...

image

নিষিদ্ধ আ. লীগের নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ কচুকা...

৪

‎নিউজ ডেস্ক:  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের পলাতক নেতারা দেশে...

image

প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ সা...

৫

নিউজ ডেস্ক : দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে...

  • company_logo