• রাজনীতি

নাশকতার সময় আ. লীগ নেতার ভাইকে হাতেনাতে ধরলেন নয়ন, দিলেন পুলিশে

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মির্জা আজম নামের এক নেতার ভাইকে নাশকতা পরিকল্পনার সময়ে হাতেনাতে আটক করেছেন বলে দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। পরে আটককে পুলিশের হাতে তুলে দেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি জানান, রাজধানীর কলাবাগান থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

ভিডিও পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ভাইকে নাশকতার পরিকল্পনাকালে কলাবাগান থেকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ।’তবে মির্জা আজম আওয়ামী লীগের কোন পদে রয়েছেন তা উল্লেখ করেননি নয়ন। এছাড়া আটকের সময় পুলিশের ‘একজন ডিআইজি’ ওই ব্যক্তিকে গ্রেপ্তার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি।

ফেসবুকে প্রকাশ করা ভিডিওতে যুবদল নেতা নয়নকে বলতে শোনা যায়, ‘উনি মির্জা আজমের ভাই। তাকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে- মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’

এ সময় নেতাকর্মীদের আটক ব্যক্তির ওপর ‘হাত না তোলার’ নির্দেশ দেন নয়ন। তিনি বলেন, ‘আমাদের কাজ পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা।’

ভিডিওতে আটক ওই ব্যক্তিকে ‘কোনোদিন রাজনীতি করেননি’ বলেও দাবি করতে শোনা যায়। এ ঘটনায় পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ–এনসিপি সংঘর্ষ, আহত

১

‎নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে নিজের সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাং...

image

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

২

নিউজ ডেস্ক : উপমহাদেশের রাজনীতির কিংবদন্তি, মজলুম জননেতা মওল...

image

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখতে...

৩

নিউজ ডেস্কঃ  গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত রাজনৈতিক প...

image

যে কারণে বিএনপির ৩১ নেতার একযোগে পদত্যাগ

৪

নিউজ ডেস্কঃ  লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ...

image

‘পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়’

৫

নিউজ ডেস্কঃ  বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী...

  • company_logo