• জাতীয়

শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা চলছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘ইউএন গ্লোবাল ডে সেলিব্রেশনস’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, প্রকৃত শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে সরকারের কোনো আপত্তি নেই। তবে আন্দোলনের নামে বর্তমানে যে সহিংসতা হচ্ছে, তা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, দেশে বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। সরকার স্থিতিশীল রয়েছে এবং ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, সেই পরিস্থিতি আবারও তৈরি করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বিদেশি ক্রেতা ও উন্নয়ন সহযোগীরা যখন বাংলাদেশে বিনিয়োগ করছেন, ঠিক সেই সময়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

মন্তব্য (০)





image

‎বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্...

১

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণিজ্...

image

ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে সংসদে যে তথ্য দিলেন স্পিকার

২

‎নিউজ ডেস্ক: পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ (করিমগ...

image

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ...

৩

‎নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রথম পারমাণবিক...

image

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করত...

৪

‎নিউজ ডেস্ক: শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত ক...

image

পল্লবীর শিশু হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি একটি রেকর্ড: অ্...

৫

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হ...

  • company_logo