• জাতীয়

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ১৩ নভেম্বর রাজধানীর মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন দুর্বৃত্তরা। পরে উপস্থিত জনতার সহায়তায় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ।

ওই দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর সময় একজনকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য (০)





image

প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, কাফনের কাপড় পরে অনশনের হুঁ...

১

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের...

image

শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারত কিছু বলতে পারে না...

২

‎নিউজ ডেস্ক: শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ...

image

ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ...

৩

নিউজ ডেস্ক : উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় এখন পদ্মা...

image

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে স্বপ্না খাতুনক...

৪

‎নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্...

image

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্...

৫

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির ...

  • company_logo